প্রচ্ছদ > আন্তর্জাতিক >

ট্রাম্প-কিমের বৈঠক হতে পারে নভেম্বরে: প্রতিবেদন

article-img

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে আগ্রহী। এ লক্ষ্যে তিনি তার সহযোগীদের বৈঠকের আয়োজনের জন্য চাপ দিচ্ছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

মঙ্গলবার (১৮ আগস্ট) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, এশিয়ায় ট্রাম্পের পরবর্তী সফরের সময় কিম জং উনের সঙ্গে সরাসরি বৈঠকের পরিকল্পনা নিয়ে তিনি ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, আগামী নভেম্বর মাসে চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে অংশ নিতে ট্রাম্প এশিয়া সফরে গেলে সে সময়ই কিমের সঙ্গে বৈঠক হতে পারে। 

ট্রাম্প ও কিমের সম্ভাব্য বৈঠকের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। রয়টার্সও তাৎক্ষণিকভাবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এর আগে ট্রাম্প ও কিম জং উনের মধ্যে একাধিকবার সরাসরি বৈঠক হয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ও দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনায় এসব বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক গুরুত্ব পেয়েছিল।


আরো খবর